প্রকাশিত: Tue, Jan 17, 2023 1:32 PM
আপডেট: Mon, Apr 27, 2026 9:38 PM

মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

মাজহারুল ইসলাম: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান মঙ্গলবার জানান, বিএনপি মহাসচিব সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালে ভর্তি হন। 

একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি এখনো চিকিৎসাধীন, সোমবার হাসপাতাল থেকে তিনি আদালতে হাজিরা দিয়েছেন। এর আগে এক মাস কারাগারে থাকার পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। সম্পাদনা: সালেহ্ বিপ্লব